করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা গেছেন। তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন।
সোমবার (২২ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ ফরিদ উদ্দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
