এস এম আলম,পাবনা,১ আগষ্ট: পাবনায় করোনা সর্তকর্তা বজায় রাখে পবিত্র ঈদ উল আয্হা-র ঈদের নামায অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে এবার ঈদগাহ মাঠের পরিবর্তে সামাজিক দুরত্ব মেনে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন মসজিদে। সকালে জেলার প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয় আরিফপুর সদর গোরস্থান , সার্কিট হাউস মিলনায়তন, কাচারী মসজিদ সহ বিভিন্ন মসজিদে । নামাজ পরবর্তী পাবনা আরিফপুর সদর গোরস্থান কবর জিয়ারত করা হয়। সার্কিট হাউসে ঈদ জামাতে অংশ নেন জেলা প্রশাসক কবির মাহমুদ ও পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদ জামাতে অংশ নেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম । তবে অন্যবারের তুলনায় মুসুল্লীদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম।




