এস এম আলম,২ আগষ্ট: পাবনা সৈয়দ ফজলুর রহমান,মমতাজ বেগম ও সৈয়দ মুনতাজ আলী দু:স্থ কল্যান ট্রাস্ট ও বৃদ্ধাশ্রম এর উদ্যোগে পাবনা টেবুনিয়ায় করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় দিনমজুর পরিবারের মাঝে কোরবানির মাংস,খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। .সকালে পৌর এলাকার টেবুনিয়া সৈয়দ সুপার মার্কেটে অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বিতরণ করেন সৈয়দ ফজলুর রহমান,মমতাজ বেগম ও সৈয়দ মুনতাজ আলী দু:স্থ কল্যান ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুনতাজ আলী । অনুষ্ঠানে মোট ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
