এস এম আলম, ১১ ডিসেম্বর : পাবনায় অনুষ্ঠিত হয়েছে মোটর মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন। মোটর মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে ৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ কাফী সরকার । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেবি ইসলাম পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ মোমিনুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল এহসান খান রেয়ন পেয়েছেন ৫৮ ভোট। সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে এবার দুটি প্যানেলে সভাপতি ও সাধারন সম্পাদক সহ বিভিন্ন পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে এবার মোট ভোটারের সংখ্যা ছিল ১৭২ জন।

















