Homeজাতীয়শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে অভিনন্দন শেখ হাসিনার

শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে অভিনন্দন শেখ হাসিনার

শ্রীলঙ্কার জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন এসএলপিপির বিজয়ে দলটির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনে এ বিজয়ের মাধ্যমে বর্তমান নেতৃত্বের ওপর শ্রীলঙ্কার জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কা আন্তঃদেশীয় যোগাযোগ ত্বরান্বিতকরণ, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও জলবায়ুর পরিবর্তনসহ নানা অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর ভিত্তি করে একযোগে কাজ করে আসছে। বাংলাদেশে শ্রীলঙ্কার একটি বিশাল জনগোষ্ঠীর বসবাসও এই চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টান্ত।’

রাজাপাকসেকে দেয়া বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি শ্রীলঙ্কার সরকারে থাকার সময় আমাদের সরকার দুই দেশের সম্পর্ককে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো।’ পরিশেষে রাজাপাকসের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে তাকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments