Homeজাতীয়পাবনা জেলা যুবলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া...

পাবনা জেলা যুবলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

এস এম আলম, পাবনা ৮ আগষ্ট: শ্রদ্ধা, ভালোবাসা আর নানা আয়োজনে পাবনায় পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০তম জন্মবার্ষিকী। পাবনা জেলা যুবলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় জেলা যুবলীগের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ সাকিরুল ইসলাম রনি ,আহবায়ক কমিটির সদস্য ফাইমিল কবীর খান শান্ত , শেখ লালু ,আরিফুল ইসলাম টিংকু ,এইচ এম, হিমেল , শাহীনুর রহমান পলাশ , ওসমান গনি, সৈহাদ্য বসাক সুমন , আজমল শেখ , শেখ শাকিল খান , আসিফ ইকবাল জনি , একরাম হোসেন , আব্দুল আলিম , শফিক , রবিউল , রাজন ,মিন্টু রকি ,খাইরুল , আনিছ শেখ সোহাস , সহ জেলা যুবলীগের সদস্যবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments