এস এম আলম, ১৫ আগষ্ট: বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় পাবনায় যথাযোগ্য মর্যাদা আর ভাবম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় । পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক কবির মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহেদ পারভেজ , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান ,অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র জাহিদ নেওয়াজ, স্থানীয় সরকার উপপরিচালক আফরোজা আক্তার, এনডিসি সাজ্জাত হোসেন সহ সরকারি কর্মকর্তাগণ।
পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
RELATED ARTICLES
