Homeখেলাধুলালেস্টারকে হারালো লিভারপুল

লেস্টারকে হারালো লিভারপুল

শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি হয়তো পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েনি লিভারপুলও। অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে দিয়েগো জটার জোড়া গোলে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে জার্গেন ক্লপের দল।এতে ২৩ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ম্যানচেস্টার সিটি ৯ পয়েন্ট এগিয়ে।

অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে দাপট দেখিয়েই খেলেছে লিভারপুল। শুরু থেকেই আক্রমণের পর আক্রমণে লেস্টারকে দিশেহারা করে রাখা স্বাগতিকরা এগিয়ে যায় ৩৪তম মিনিটে।অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের কর্নার থেকে বল পেয়ে লাফিয়ে উঠে হেড করেন ভার্জিল ফন ডাইক। লেস্টার গোলরক্ষক কেসপার স্মাইকেল সেটি ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে সহজেই জালে বল পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড জটা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে রবের্তো ফিরমিনোকে তুলে মোহামেদ সালাহকে নামান লিভারপুল কোচ। ৭৫ মিনিটে গোল পেতে পারতেন আফ্রিকান নেশনস কাপের ফাইনালে হারা এই মিসরীয় ফরোয়ার্ড। কিন্তু তার শট ফিরিয়ে দেন স্মাইকেল।এর তিন মিনিট পর সালাহর বাঁ পায়ের দারুণ বাঁকানো শট লেগে যায় ক্রসবারে। ফিরতি বলে লুইস দিয়াস অবশ্য জোরেই মেরেছিলেন। এবারও লেস্টারকে বাঁচান স্মাইকেল।

তবে ৮৭ মিনিটে জটা ঠিকই তার দ্বিতীয় গোল তুলে নেন। এবারও চেষ্টার ত্রুটি ছিল না লেস্টার গোলরক্ষকের। ডি-বক্সে জোয়েল মাতিপের পাসে জটার শট স্মাইকেলের হাতে লেগে জালে জড়ায়।দিনের আরেক ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মাঠে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে তারা। তাতে সমান পয়েন্ট নিয়েও ছয় নম্বরে নেমে গেছে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments