এস এম আলম,১৩ ফেব্রুয়ারিঃ কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুলগুলোকে সহজশর্তে পাঠদানের অনুমতি এবং প্রতিষ্ঠানের শিক্ষা উদ্যোক্তার স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পাবনা কিন্ডারগার্টেন এন্ড প্রাইভেট স্কুল সোসাইটি । দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে পাবনা কিন্ডারগার্টেন এন্ড প্রাইভেট স্কুল সোসাইটির উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কারণে সম্পূর্ণ ব্যাক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানগুলোর পক্ষে বর্তমানে পরিস্থিতিতে বাড়ি ভাড়া, কর্মরত শিক্ষক কর্মচারী বেতন ভাতা প্রদান ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহ দুরহ হয়ে পড়েছে । তদুপরি শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় ও কিন্ডারগারটেন এন্ড প্রাইভেট স্কুল কলেজের প্রতিষ্ঠানদের শিক্ষা উদ্যোক্তার স্বীকৃতি প্রদান পূর্বক সাত দফা দাবী পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন পাবনা কিন্ডারগার্টেন এন্ড প্রাইভেট স্কুল সোসাইটি সভাপতি মাহমুদ হাসান জাহাঙ্গীর, সাধারন সম্পাদক কে এম মোবারক হোসেন, সিনিয়র সহ সভাপতি প্রফেসর এম এ সালাম, সহ সভাপতি মোঃ আব্দুর রহমান মিয়া , সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ খান,সহ সভাপতি মোঃ আব্দুল খালেক ,সহ সভাপতি মোঃ ফজলুল হক সহ সাংবাদিকবৃন্দ।
কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুলগুলোকে সহজশর্তে পাঠদানের অনুমতি এবং প্রতিষ্ঠানের শিক্ষা উদ্যোক্তার স্বীকৃতির আবেদন
RELATED ARTICLES
