Homeজেলা সংবাদপাবনায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষনপ্রাপ্ত ফ্রিলান্সদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী...

পাবনায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষনপ্রাপ্ত ফ্রিলান্সদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ

এস এম আলম, ১৮ ফেব্রুয়ারিঃ পাবনায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষনপ্রাপ্ত ফ্রিলান্সের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প পরিচালক (উপসচিব) মোঃ হুমায়ুন কবীর। অনুষ্ঠান সঞ্চালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র আবদুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ, প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদুর রহমান শহিদ, অনলাইন পত্রিকা ”নতুন চোখ” এর প্রকাশক ও ’বাংলা টিভি’ এবং ’দৈনিক দেশবার্তা ’জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম ,লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রোগামার সজীব সরকার সহ লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রশিক্ষর্ণাথী, প্রশিক্ষকবৃন্দ। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ২৮টি ব্যাচে ২০ জন করে মোট ৫৬০ জনকে পাবনা জেলায় প্রশিক্ষণ প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রতি ব্যাচে ২ জন করে মোট ৫৬ জনকে ল্যাপটপ প্রদান করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments