এস এম আলম,পাবনা,২১ ফেব্রুয়ারি: পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস। এ উপলক্ষে এ দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে প্রেস ক্লাব এর সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ সাংবাদিকবৃন্দ।




