এস এম আলম,পাবনা,২১ ফেব্রুয়ারি: পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস। এ উপলক্ষে এ দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ’পুলিশ নারী কল্যাণ সমিতি ’পুনাক ’ এর সভানেত্রী শাহ্রিনা জাহান । এসময় উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি ’পুনাক ’ এর সদস্যবৃন্দ।

