এস এম আলম,পাবনা,২১ ফেব্রুয়ারি: পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস। এ উপলক্ষে সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে আইইবি পাবনা। এসময় উপস্থিত ছিলেন পাবনা আইইবি সভাপতি প্রকৌঃ মোঃ জিয়াউল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌঃ সাইফুর রশীদ খান, আইইবি, তত্ত্বাবধায়ক প্রকৌ সমীরণ রায়, প্রকৌঃ মোঃ মাজেদুল হক মিঠুন, নির্বাহী প্রকৌশলী নেসকো-১ প্রকৌঃ মাহবুবুল হক, প্রকৌশলী হাফিজুর রহমান নেসকো সহ সদস্যবৃন্দ।




