Homeফিচার সংবাদসর্বনিম্ন ১৭৭৭ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ !

সর্বনিম্ন ১৭৭৭ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ !

জনপ্রতি সর্বনিম্ন এক হাজার ৭৭৭ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। দুজনের জন্য দুই রাত তিন দিনের এই প্যাকেজের মধ্যে কক্সবাজার আসা-যাওয়ার বিমান ভাড়া, হোটেল ভাড়া, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে।

ঢাকা ছাড়াও দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বনিম্ন দুই হাজার ৬৬৬ টাকায় এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। নভোএয়ার জানায়, ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের আটটি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে তারা। চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর গ্রাহকরা বিনা সুদে ছয় মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments