এস এম আলম,পাবনা, ০৭মার্চ: পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ । এ উপলক্ষে সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিআরটিএ অধিদপ্তর এর সহকারী পরিচালক ইঞ্জিঃ আব্দুল হালিম, মোটরযান পরিদর্শক হাফিজুল ইসলাম সহ পাবনা বিআরটিএ অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ।



