এস এম আলম,পাবনা,০৭মার্চ: পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ । এ উপলক্ষে সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সহ পুলিশ প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ।
পাবনায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা পুলিশ প্রশাসন এর পুস্পার্ঘ অর্পন ও শ্রদ্ধা নিবেদন
RELATED ARTICLES
