এস এম আলম, ৮ মার্চ : পাবনায় স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সৌজন্যে পালিত হয়েছে বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে সকালে এ দুই প্রতিষ্ঠানের নারীদের সম্মানে মাতৃছায়া ক্যান্টিনে অনুষ্ঠিত হয় নারী সমাবেশ। সমাবেশে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্ল্যান্টের পরিচালক মো: আব্দুল খালেক, ফ্যাক্টরী ম্যানেজার আবু মুসা মো: মনিরুল হাসান, সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান, প্ল্যান্ট ফিজিশিয়ান ডা: সেঁজুতি তাসনিম, ফারজানা রহমান সহ প্রতিষ্ঠানের নারী সহকর্মীরা। সমাবেশে বক্তারা জানান, স্কয়ার গ্রুপের এ দুই প্ল্যান্টে প্রায় সাড়ে ৫ হাজার সদস্যের মধ্যে নারী সহকর্মীদের সংখ্যা প্রায় ৬১ শতাংশ। যারা প্রতিষ্ঠানের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।





