এস এম আলম,১৭ মার্চঃ নানা অনুষ্ঠানিকতায় উৎসবমুখোর পরিবেশে পাবনায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সকালে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন জেলা মহিলা আসনের সংরক্ষিত সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পাবনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ,জেলা পরিষদ সহ সকল সরকারী দপ্তর ও বিভিন্ন শিক্ষা, সামজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এবং অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, বনমালী শিল্পকলা কেন্দ্র ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন অধিদপ্তর মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম বাচ্চাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এর আয়োজন করা হয়। বিকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ’মুজিব উৎসব ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী’ মেলার উদ্ধোধন করা হয়।




