এস এম আলম, ২৩ মার্চঃ বিশ্বসুন্দরী ছবির জন্য শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ পেয়েছেন স্কয়ার গ্রুপের পরিচালক ও মাছরাঙা টিভির ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। বুধবার পুরস্কার প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। অনুষ্ঠানে গনভবন থেকে ভার্চুয়ালী যোগ দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুস্থ ধারার চলচ্চিত্র শিল্পের বিকাশ ও সমৃদ্ধ সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করতে ২৭ টি ক্যাটাগরিতে ৩২ জনকে এবার দেয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সরকারী অনুদানে নির্মিত ‘গোর’ ও শৈল্পিক গুন-মান বিচারে অঞ্জন চৌধুরী পিন্টুর প্রযোজনায় নির্মিত ‘বিশ্বসুন্দরী’ পায় শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আড়ং ও সেরা প্রামাণ্যচিত্র বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়। গোর চলচ্চিত্রের জন্য দ্বীপান্বিতা মার্টিন সেরা অভিনেত্রী ও বিশ্বসুন্দরীর জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান সিয়াম। চলচিত্রে অসামান্য অবদান রাখার জন্য আজীবন সম্মানন দেয়া হয় অভিনয় শিল্পী আনোয়ারা বেগম এবং রাইসুল ইসলাম আসাদকে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু
RELATED ARTICLES
