Homeজাতীয়পাবনায় জাতীয় গণহত্যা দিবসে গণশহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

পাবনায় জাতীয় গণহত্যা দিবসে গণশহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন


এস এম আলম, ২৫ মার্চঃ পাবনায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে গণশহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন এর মাধ্যমে দিবসটি স্মরন করে পাবনা জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় ’দুর্জয় পাবনা’য় গণশহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম , জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল ,জেলা প্রশাসক সার্বিক আফরোজা আখতার, স্থানীয় সরকার উপপরিচালক মোখলেসুর রহমান সহ মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ইতিহাসের নৃশংসতম এই গণহত্যা, যা কালরাত হিসেবে পরিচিত। ২০১৭ সালের ১১ই মার্চ জাতীয় সংসদে ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত পায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments