এস এম আলম, ২৬ মার্চঃ নানা আনুষ্ঠানিকতায় উৎসবমুখোর পরিবেশে পাবনায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস । এ উপলক্ষে সকালে দুর্জয় পাবনায় পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এসময় উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি , চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান সহ পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সদস্যবৃন্দ। দিবসটি উপলক্ষে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর পতাকা র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





