এস এম আলম, ২৬ মার্চঃ নানা অনুষ্ঠানিকতায় উৎসবমুখোর পরিবেশে পাবনায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস । দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউসে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও তাহমিনা আক্তার রেইনা, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সাইফুল আলম বাবলু,বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ভূমি মোঃ কাওছার হাবীব। পরে পাবনা সার্কিট হাউসে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কক্ষসমূহ পরিদর্শন করা হয় ।



