এস এম আলম, ২৬ মার্চঃ পাবনায় মহান ¯স্বাধীনতা দিবস উপলক্ষে বিচার বিভাগের উদ্যোগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্যাম সুন্দর রায়ের সভাপতিত্বে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশেষ জজ (জেলা ও দায়রা জজ), আহসান তারেক । বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কবির, অতিথি হিসাবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ জালালউদ্দীন; ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনাল বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) সুরাইয়া সাহাব,; অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) বিদুৎ আদালত মোঃ জাহাঙ্গীর হোসেন, পাবনা বিচার বিভাগের অন্যান্য বিচারক বৃন্দ সহ পাবনা আইনজীবী সমিতির জিপি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পি.পি মোঃ আঃ সামাদ খান রতন এবং পাবনা বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সিনিয়র সহকারী মোঃ ইলিয়াস রহমান মূল প্রবন্ধ পাঠ করেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কবির, বলেন,যুদ্ধ বিধস্ত দেশকে পুনর্গঠনের জন্য বঙ্গবন্ধু পর্যাপ্ত সময় পান নাই, তিনি বেঁচে থাকলে স্বাধীনতা পরবর্তি সময়ে বাংলাদেশের ইতিহাস অন্যরকম করে লিখতে হতো। সে ইতিহাস হতো বিশ্বের বুকে বাঙালি জাতির আরো গৌরবময় উত্থানের ইতিহাস। বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আহসান তারেক বলেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিশদ গবেষণা হওয়া প্রয়োজন যাতে আগামী প্রজন্ম একজন মহাপুরুষ, একজন কিংবদন্তী সম্পর্কে জানতে পাওে এবং সেই আদর্শ বুকে ধারন করে দেশ গঠনে নিয়োজিত করতে পারে। সভার সভাপতি শ্যাম সুন্দররায় বলেন, বঙ্গবন্ধুর বলিষ্ট নেতৃত্ব এবং বাঙালি জাতির প্রতি তার অপরিসীম ভালোবাসা, মমত্ববোধ বাঙালি জাতির ইতিহাস বদলে দিয়েছে। । সেমিনারের সভাপতি অতিরিক্ত জেলা ও দায়রা জজ, শ্যাম সুন্দররায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।সেমিনারটি সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সরকার এবং সহকারী মোঃ মোস্তফা কামাল ।
পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিচার বিভাগের উদ্যোগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
RELATED ARTICLES
