এস এম আলম, ২২ মে, পাবনাঃ ভূমি অফিসে না এসে, ভুমি সেবা গ্রহন করুন” এ প্রতিপাদ্যে পাবনায় শুরু হয়েছে ভুমি সেবা সপ্তাহ। এ উপলক্ষে সকালে সদর উপজেলা ভুমি অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিমুল আখতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, প্রেসক্লাবের সভাপতি এবি এম ফজলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব অ্যাডঃ ছাইফুল ইসলাম বাবলু, সহকারী জোনাল সেটেলমেন্ট খন্দকার নাজমুল হাসান, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসটি মাহফুজা সুলতানা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ অনুষ্ঠানে ডিজিটাল ভুমি সেবা রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্বের জন্য সদর উপজেলা এসি ল্যান্ড কাওসার হাবিবকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন পাবনা পৌর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আফছার আলী



