Homeজাতীয়সামাজিকমাধ্যমে ভুয়া তথ্যে বিভ্রান্তি

সামাজিকমাধ্যমে ভুয়া তথ্যে বিভ্রান্তি

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া তথ্য’ দিয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।রোববার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারের বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে।

সম্প্রতি একটি অসাধু মহল কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের মর্যাদা ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে ২০১৯ সালে মারা যাওয়া ব্যক্তির ছবিকে উপজীব্য করে ‘ভুয়া তথ্য’ দিয়ে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। বিভ্রান্তি ছড়িয়ে বলা হচ্ছে যে, দূতাবাসের অসহযোগিতার কারণে ওই ব্যক্তি বাংলাদেশ হাইকমিশনের ভেতরে সম্প্রতি মারা যান। প্রকৃতপক্ষে ওই ব্যক্তি তার পূর্ব অসুস্থতার কারণে যাত্রাপথে অসুস্থ হয়ে গাড়ির ভেতরেই মারা যান এবং এটি তিন বছর আগের ঘটনা।

বাংলাদেশ হাইকমিশন সবসময় বাংলাদেশি প্রবাসীদের উন্নত সেবা দিতে বদ্ধপরিকর উল্লেখ করে এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ বা তথ্য সম্পর্কে দেশে-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে সজাগ থাকার জন্য অনুরোধ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments