এস এম আলম, ১৩ সেপ্টেম্বর: আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি এতটাই শক্তিশালী হয়েছে যে, করোনা মহামারিতেও এদেশের অর্থনীতিতে কোন নেতিবাচক প্রভাব পরেনি। তিনি বলেন আওয়ামীলীগ উন্নয়ন আর অগ্রগতির প্রতীক । আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। আটঘরিয়া উপজেলার লক্ষিপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন । লক্ষিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সরদারের সভাপতিত্বে এ সভায় আরো বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট শামসুল হক টুকু, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন,জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম সহ স্থানীয় নের্তৃবৃন্দ।
পাবনায় আটঘরিয়া উপজেলায় লক্ষিপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পথসভা
RELATED ARTICLES
