Homeবিনোদনমুন্নাভাই হচ্ছেন শাহরুখ খান

মুন্নাভাই হচ্ছেন শাহরুখ খান

রাজকুমার হিরানির সঙ্গে বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন শাহরুখ খান। যশরাজ ফিল্মসের সঙ্গে ‘পাঠান’ সিনেমার কাজ শেষ হওয়ার পরেই হিরানির শুটিং সেটে ফেরার কথা রয়েছে বলিউড বাদশার। শোনা যাচ্ছে, কৌতুক ঘরোনার এই সিনেমাটির শুটিংয়ের বেশিরভাগ কাজ হবে ভারতের পাঞ্জাব এবং কানাডায়।সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘শাহরুখের ‘জিরো’ সিনেমা মুক্তির আগে থেকেই পরিচালক এবং নায়কের মধ্যে এই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়। ‘মুন্নাভাই রিবুট’ শিরোনামের এই সিনেমায় মুন্নাভাই চরিত্রে থাকার কথা রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের। অপরদিকে সার্কিট নামক অন্য আরেকটি চরিত্রে দেখা যেতে পারে বরুণ ধাওয়ানকে।স্ক্রিপ্ট শোনানোর শুরু থেকেই সিনেমাটি নিয়ে বেশ উৎসাহ দেখিয়েছেন শাহরুখ এবং বরুণ। ২০১৯ সালেই তৈরি স্ক্রিপ্ট নিয়ে শাহরুখের সঙ্গে অনেকটা সময় দিয়েছেন পরিচালক। তবে এর আগেই সিদ্ধান্ত আনন্দের ‘পাঠান’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কারণে পিছিয়ে যায় তার শিডিউল।’সূত্রটি আরো জানায় ২০০১ সালের সুপারহিট ‘মুন্নাভাই এমবিবিএস’ সিনেমায় মুন্নাভাই চরিত্রে অভিনয় করার কথা ছিল শাহরুখ খানের। তবে নানা জটিলতা থাকার কারণে শেষ পর্যন্ত সিনেমাটিতে সাইন করা হয়নি তার। সে চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন সঞ্জয় দত্ত।এদিকে তামিল পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমায় অভিনয় করবেন শাহরুখ খান। সেই ছবির নাম ‘সানকি’। ‘পাঠান’র মতো এই ছবিতেও শাহরুখের বিপরীতে দেখা যাবে দিপীকা পাড়ুকোনকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments