Homeজেলা সংবাদপাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীকে সামনে রেখে...

পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এস এম আলম, ২৬ জুলাই : পাবনায় আগামী ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা।সকালে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হয় সভা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।সভায় অংশ নেন মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিশিষ্ট জনেরা। সভায় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, শোক র‍্যালী, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments