এস এম আলম, ২৭ জুলাইঃ পাবনায় উদ্বোধন করা হয়েছে পুলিশ নারী কল্যান (পুনাক) ভবন । বিকালে পাবনা জেলা পুলিশ লাইন্সে উক্ত স্থাপনা সমূহের উদ্ধোধন করেন পাবনা জেলা পুনাক সভানেত্রী শাহরিনা জাহান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উম্মে রুমান সুমি, হিমোতি রায় চৌধুরী, মারুফা খানম, নাহিদা পারভীন, ফরিদা পারভীন ,আরজুমা আকতার সহ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ। উদ্বোধন শেষে অতিথি বৃন্দ পুলিশ নারী কল্যান (পুনাক) ভবনে সভানেত্রীর কার্যালয়, বুটিক শপ , ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন।



