Homeঅর্থনীতিডলার উসকে দিচ্ছে স্বর্ণের দাম

ডলার উসকে দিচ্ছে স্বর্ণের দাম

সাধারণত বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লে দেশের বাজারে দামি এ ধাতুটির দাম বাড়ানো হয়। একইভাবে বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও কমানো হয়। তবে সম্প্রতি বিশ্ববাজারে স্বর্ণের দাম তেমন না বাড়লেও দেশের বাজারে বহু মূল্যবান এ ধাতবপণ্যটির দাম বেড়েছে হু হু করে। স্থানীয় বাজারে ডলারের রেকর্ড মূল্যবৃদ্ধিকেই এর কারণ হিসেবে ব্যাখ্যা করছেন খাত সংশ্লিষ্টরা।

সর্বশেষ গতকাল সোমবার খোলা বাজারে এক ডলার রেকর্ড ১১৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এর আগে কখনো স্থানীয় বাজারে এতো দামে ডলার বিক্রি হয়নি। অন্যদিকে শেষ দুই কার্যদিবসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ২০ ডলারের ওপরে বেড়ে গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৯২ ডলার। এ হিসাবে এক গ্রাম স্বর্ণের দাম দাঁড়ায় ৬৩ ডলার (এক আউন্সে ২৮ দশমিক ৩৫ গ্রাম)। এতে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়ায় ৭৩৭ ডলার। প্রতি ডলার ১১৩ টাকা হিসাবে এক ভরি স্বর্ণের দাম আসে ৮৩ হাজার ৩১২ টাকা। এর সঙ্গে শুল্কসহ অন্যান্য খরচ যোগ করলে এক ভরি স্বর্ণের দাম ৮৫ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি স্বর্ণ ব্যবসায়ীদের।সর্বশেষ গত রোববার (৭ আগস্ট) দেশের বাজারে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৩৩১ টাকা করা হয়েছে। দেশের ইতিহাসে এর আগে কখনো এতো দামে স্বর্ণ বিক্রি হয়নি।

এর আগে গত ৪ আগস্ট ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫২৫ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ৬৯৬ টাকা করা হয়।

এরও আগে গত ২৯ জুলাই ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২৯৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৭৭ হাজার ৫৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯২৫ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৪৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ১৭১ টাকা করা হয়।

এর দুদিন আগে ২৭ জুলাই সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে করা ৭৮ হাজার ৫৫৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৪ টাকা বাড়িয়ে ৭৫ হাজার টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ৬৪ হাজার ৫৬০ টাকা করা হয়। তবে সেসময় অপরিবর্তিত রাখা হয় সনাতন পদ্ধতির স্বর্ণের দাম।

অর্থাৎ গত ২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত মাত্র ১০-১১ দিনের ব্যবধানে দেশের বাজারে চার দফায় বেড়েছে স্বর্ণের দাম। এসময়ে ভালো মানের স্বর্ণের ভরিপ্রতি দাম বাড়ানো হয়েছে ৭ হাজার ১১৫ টাকা। বিশ্ববাজারে এক আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৮০০ টাকার নিচে থাকলেও ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ৮৪ হাজার টাকা। অথচ বিশ্ববাজারে যখন এক আউন্স স্বর্ণের দাম দুই হাজার টাকার ওপরে ছিলো তখন দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম ছিল ৮০ হাজার টাকার নিচে।এর আগে স্বর্ণালংকার ফেরত দিয়ে ৮০ শতাংশ আর পরিবর্তন করে ৯০ শতাংশ অর্থ পেতেন ক্রেতারা। সে হিসাবে এখন থেকে ফেরতে ৫ শতাংশ এবং পরিবর্তনে ২ শতাংশ অর্থ বেশি পাবেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments