Homeখেলাধুলাহোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি ছিল তাদের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। সেই মিশনে নিয়মিত অধিনায়ক নিকোলাস পুরানকে ছাড়াও সফল হয়েছে রভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন ক্যারিবীয়রা।

জ্যামাইকার স্যাবিনা পার্কে রোববার রাতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানে থেমে গিয়েছিল নিউজিল্যান্ড। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে এক ওভার আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১০২ রান যোগ করেন ব্র্যান্ডন কিং ও শামার ব্রুকস। মাত্র ৩৫ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫৩ রান করে আউট হন কিং। তিন নম্বরে নেমে ডেভন থমাস সাজঘরে ফিরে যান ৫ বলে ২ রান করে। তাতে কোনো সমস্যা হয়নি।

ভারপ্রাপ্ত অধিনায়ক রভম্যান পাওয়েল চার নম্বরে নেমে দুইটি করে চার-ছয়ের মারে ১৫ বলে ২৭ রান করে দলের জয় নিশ্চিত করেন। যে কারণে আরেক ওপেনার শামার ব্রুকস ধীর ব্যাটিং করলেও জিততে বেগ পায়নি ক্যারিবীয়রা। ব্রুকস ৫৯ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে গ্লেন ফিলিপস চারটি চার ও দুইটি ছয়ের মারে ২৬ বলে করেন ৪১ রান। এছাড়া বাকিরা প্রায় সবাই রান পেলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। মার্টিন গাপটিল ১৩ বলে ১৫, ডেভন কনওয়ে ১৭ বলে ২১, মিচেল স্যান্টনার ১১ বলে ১৩, কেইন উইলিয়ামসন ২৭ বলে ২৪ রান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments