Homeঅর্থনীতিলঞ্চভাড়া বাড়লো ৩০ শতাংশ

লঞ্চভাড়া বাড়লো ৩০ শতাংশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর বাড়লো লঞ্চভাড়াও। ভাড়া ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। একজন যাত্রীর লঞ্চ ভাড়া কম দূরত্বে প্রতি কিলোমিটারে ৭০ পয়সা ও বেশি দূরত্বে ৬০ পয়সা বেড়েছে। কম দূরত্বে লঞ্চের ভাড়া ৩০ দশমিক ৪৩ শতাংশ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৩০ শতাংশ বাড়ানো হয়েছে।মঙ্গলবার ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।এতে বলা হয়, লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ২ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ৩টা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া ২ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments