এস এম আলম, ১৫ আগষ্ট: পাবনা অনুষ্ঠিত হয়েছে জেলা ইউনানী ও আয়ুর্বেদিক ঔষধ কোম্পানির মালিকদের সঙ্গে পাবনা চেম্বার অব কমার্সের মতবিনিময় সভা । মঙ্গলবার দুপুরে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্তে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পরিচালক উৎস কুন্ডু, ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সুকর্ণ আহমেদ, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জাহিরুল ইসলাম, ঔষধ কোম্পানির মালিক ইমরুল হাসান, মাহবুবুল আলম ফারুক, জি কে সাদী, রতন কুমার বিশ্বাস। সভায় ইউনানী ও আয়ুর্বেদিক প্রতিষ্ঠান যেন অহেতুক হয়রানির শিকার না হয় সে ব্যাপারে চেম্বারের সহযোগিতা প্রত্যাশা করেন।

