এস এম আলম, ১৮ আগস্ট : পাবনায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির আয়োজনে শহরের পাইকারী চাউল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জহুরুল ইসলাম, জেলা পাইকারী চাউল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শামসুর রহমান খান মানিক, জেলা চাউল মালিক সমিতির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় চালের উৎপাদন ও আমদানী ব্যয় পর্যালোচনা করে পাইকারী ও খুচরা মূল্য নির্ধারণের আহবান জানান ব্যবসায়ী নেতারা।
পাবনায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির আয়োজনে শহরের পাইকারী চাউল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা
RELATED ARTICLES
