Homeখেলাধুলাপাকিস্তানকে ভয় ধরাতে পারলো না ডাচরা

পাকিস্তানকে ভয় ধরাতে পারলো না ডাচরা

আগের ম্যাচে ৩১৪ করেও দুশ্চিন্তায় পড়তে হয়েছিল পাকিস্তানকে। নেদারল্যান্ডসও যে প্রায় সমানে সমান লড়াই করেছিল, শেষ পর্যন্ত হেরে যায় মাত্র ১৬ রানে। ডাচদের এমন পারফরম্যান্স দ্বিতীয় ওয়ানডের আগে আশাবাদী করেছিল স্বাগতিকদের।তবে এবার আর পাকিস্তানের মনে ভয় ধরাতে পারেনি নেদারল্যান্ডস। পাকিস্তান জিতেছে ৭ উইকেট আর ৯৮ বল হাতে রেখেই।

রটারডামে পাকিস্তানি বোলারদের তোপে ৪৪.১ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় ডাচদের ইনিংস। বেস ডে লেডে লড়াই না করলে আরও বড় লজ্জায় পড়তে হতো স্বাগতিকদের। ৮ রানেই তারা হারিয়ে বসেছিল ৩ উইকেট।টম কুপার ৬৬ রানের ইনিংস খেলে দলকে একশ পার করে দেন। এরপর লড়েন ডে লেডে। ১২০ বলে ২ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৮৯ রান করেন এই ব্যাটার।

পাকিস্তানের হারিস রউফ আর মোহাম্মদ নেওয়াজ নেন ৩টি করে উইকেট।জবাবে ১১ রানের মধ্যে দুই ওপেনার ফাখর জামান আর ইমাম উল হককে হারিয়ে বিপদে পড়েছিল পাকিস্তানও। তবে বাবর আজমের ৫৭ আর পরে মোহাম্মদ রিজওয়ান আর আঘা সালমানের হাফসেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় সফরকারিরা।রিজওয়ান আর আঘা গড়েন ৯২ রানের অবিচ্ছিন্ন জুটি। রিজওয়ান ৬৯ আর আঘা ৫০ রানে অপরাজিত থাকেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments