এস এম আলম, ১৫ সেপ্টেম্বর : জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে পাবনায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত আব্দুর রহিম পাকনের পাশাপাশি মনোয়ন পত্র জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের নিকট দাখিল করেছেন একই দলের বিদ্রোহী প্রার্থী মো: কামিল হোসেন। রিটার্নিং অফিসার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত নারী আসনে ১১ জন এবং সাধারন সদস্য পদে ৫৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান।

