এস এম আলম, ২৫ সেপ্টেম্বর : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনায় সনাতন ধর্মের ১০০ জন অসহায় দুস্থ নারীদের মধ্যে শাড়ী ও ৫টি সেলাই মেশিন দিয়েছে পাবনা-সিরাজগঞ্জ আসনের সংরক্ষিত নারী সাংসদ নাদিরা ইয়াসমিন জলি। সকালে তিনি তাঁর পাবনাস্থ নিজ কার্যালয়ে এসব সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মহিলা আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

