Homeজেলা সংবাদপাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

পাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

এস এম আলম, ২৮ সেপ্টেম্বর : তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক আফরোজা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা, জেলা তথ্য অফিসার সামিউল আলম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম, সাংবাদিক হাবিবুর রহমান, আব্দুল হামিদ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments