Homeজেলা সংবাদপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে পাবনার চেম্বার অব কমার্স অ্যান্ড...

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে পাবনার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ

এস এম আলম, ২৮ সেপ্টেম্বর : দোয়া মাহফিল,আলোচনা সভা এবং কেক কাটার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে পাবনার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সন্ধায় পাবনা চেম্বার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাবনার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, চেম্বারের সহ সভাপতি আলী রেজা বিশ্বাস বাদশা প্রমুখ। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ও কেক কাটা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments