এস এম আলম, ২ অক্টোবর : পাবনায় পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। সকালে এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিমুল আক্তার, পাবনা বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম, স্কয়ার ফার্মার জিএম মিজানুর রহমান, বিসিক শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রাজা, পাবনা অরা মেক ওভার স্পা প্রোপাইটর শারমিন সুলতানা, এক্সিকিউটিভ ডাইরেক্টর এ আর গ্রুপ আবিদ হাসান, ঢাকা নাসিব কেন্দ্রীয় কমিটির পরিচালক এম এ মান্নান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।





