Homeখেলাধুলাসিটির গোল উৎসব

সিটির গোল উৎসব

আরলিং হালান্ড তার নতুন ক্লাব ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত ফর্ম দেখিয়েই যাচ্ছেন। বুধবার রাতে করলেন জোড়া গোল। তবে নরওয়ের এই ফরোয়ার্ডকে আরেকটি হ্যাটট্রিকের সুযোগ দেননি পেপ গার্দিওয়ালা। বিরতির পরেই তাকে তুলে নেন সিটি কোচ।তবে হালান্ড উঠে গেলেও গোল উৎসব থামেনি সিটির। ঘরের মাঠ ইতিহাদে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে ড্যানিশ ক্লাব কোপেনহেগেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। এ নিয়ে টানা তিন ম্যাচে তারা তুলে নিলো জয়।

ম্যাচের সপ্তম মিনিটেই হালান্ড এগিয়ে দেন সিটিকে। ৩২ মিনিটে করেন আরও এক গোল। নতুন ক্লাবে ১২ ম্যাচ খেলে এরই মধ্যে তার গোল হয়ে গেছে ১৯টি।৩৯ মিনিটে ডেভিড খোচোলাভার আত্মঘাতী গোল এবং ৫৫ মিনিটে রিয়াদ মাহরেজের পেনাল্টিতে ৪-০তে এগিয়ে যায় ম্যান সিটি। এক তরফা ম্যাচে কোপেনহেগের কফিনে শেষ পেরেকটি ঠুকেন জুলিয়ান আলভারেজ ৭৬ মিনিটে।ম্যাচের প্রথমার্ধ যেতেই হালান্ডকে তুলে নেন কোচ। পেপ গার্দিওলার দলের তিন ম্যাচে ৯ পয়েন্ট হয়ে যাওয়ায় নকআউট প্রায় নিশ্চিত। ‘জি’ গ্রুপে তিন নম্বরে থাকা সেভিয়ার থেকে আট পয়েন্ট এগিয়ে সিটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments