এস এম আলম, ৬ অক্টোবর : পাবনায় পালিত হয়েছে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালী ও আলোচনা সভা। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আফরোজা আক্তার, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, ডেপুটি সিভিল সার্জন সৌমিক বসাক, উপপরিচালক পরিবার পকিল্পনা জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিমুল আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি শফিকুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি আবদুল শাকুর জিহাদী। পুরস্কার গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুজানগর রওশন আলী, সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম, ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল রানা। অনুষ্ঠান সঞ্চালন করেন ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহার শারমিন। এসময় মেয়র কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।










