Homeআন্তর্জাতিকক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার রাশিয়ার

ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার রাশিয়ার

ক্রিমিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগের একমাত্র সেতুতে বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করেছে রাশিয়া। শনিবার ওই বিস্ফোরণে সেতুটির একটি অংশ ধসে পড়ে।প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে দখলকৃত উপদ্বীপের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম এই সেতুর বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন।

ইউক্রেনের অংশ থাকা ক্রিমিয়া নিজের ভূখণ্ডের সঙ্গে রাশিয়া সংযুক্ত করেছে ২০১৪ সালে। এ সেতুটি তার একটি গুরুত্বপূর্ণ প্রতীক।সেতুটিতে শনিবার বিস্ফোরণের ঘটনায় তিনজন মারা গেছে। রুশ কর্মকর্তারা বলছেন, সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শিগগিরই শুরু হবে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সেতু থেকে ক্ষতিগ্রস্ত অংশটি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন ও রোববার সকাল থেকেই ডুবুরীরা পানির নিচে ক্ষতির দিকটি অনুসন্ধানে নামবে বলে রাশিয়ান বার্তা সংস্থাগুলো খবর দিয়েছে।রাশিয়ার গণমাধ্যম সবসময় এই সেতুটিকে শতাব্দীর সেরা নির্মাণকাজ হিসেবে প্রশংসা করে আসছিলো। এটি সামরিক উপকরণ, গোলাবারুদ ও সৈন্য দক্ষিণ ইউক্রেনে পাঠানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে প্রায় উনিশ কিলোমিটার লম্বা এ সেতুর ধ্বংস হওয়া অংশটিতে আগুন দেখা যাচ্ছিলো ও ধোঁয়া উঠছিল।ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির চার বছর পর ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সেতুটি খুলে দেওয়া হয়েছিল।এবার ইউক্রেন যুদ্ধে এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল ও সে কারণে ইউক্রেন কর্তৃপক্ষ বলেছেন এটি ছিল একটি যথাযথ লক্ষ্যবস্তু। তবে ইউক্রেন এখনো এমন কোন ইঙ্গিত দেয়নি যে তারাই এ ঘটনার পেছনে ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments