এস এম আলম, ২৯ অক্টোবর : “কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র” এ শ্লোগানে পাবনায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে পুলিশ লাইনস অডিটরিয়াম প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালীর পর কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়। পুলিশ সুপার আকবর আলী মুনসীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, ট্রাক,লরি,কাভার্ড ভ্যান গ্রুপের সভাপতি শামসুর রহমান খান মানিক, বীর মুক্তিযোদ্ধা চন্দন চক্রবর্তী, রানা গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। ক্রেস্ট গ্রহন করেন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার সদর থানা এস আই রুহুল আমিন, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য চেয়ারম্যান আতাইকুলা মেরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।




