Homeজাতীয়পিএসসিতে চাকরিপ্রার্থীদের প্রতিবাদ

পিএসসিতে চাকরিপ্রার্থীদের প্রতিবাদ

৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ছয় দফা দাবি নিয়ে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বুধবার মুখে কালো কাপড় বেঁধে ও হাতে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ জানান তারা।তবে লাগাতার অবস্থান কর্মসূচিতে এখন পর্যন্ত সরকারি কর্ম-কমিশনের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। এর আগে দাবি না মানা হলে আমরণ অনশন কর্মসূচির ষোষণা দেয় চাকরিপ্রার্থীরা।বুধবার বেলা ১২টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সামনে এ কর্মসূচি পালন করছেন তারা।

এসময় আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা-দাবি মোদের একটাই, নন-ক্যাডার নিয়োগ চাই, দাবি মোদের একটাই পূর্বের নিয়ম বহাল চাই, অনৈতিক সিদ্ধান্ত মানি না- মানবো না, বঙ্গবন্ধুর বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই, একাত্তরের হাতিয়ার-গর্জে উঠুক আরেকবার ইত্যাদি স্লোগানে মিছিল করেন।এর আগে ৩১ অক্টোবর বিকেলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন অফিস শেষ করে বের হলে আন্দোলনকারীরা তার গাড়ি অবরুদ্ধ করে শুয়ে পড়েন। পরে আন্দোলন সমন্বয়কদের সিদ্ধান্তে চেয়ারম্যানের গাড়ি বের হতে দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments