এস এম আলম, ৭ নভেম্বর : দেশব্যাপী একশত সেতু উদ্বোধনের অংশ হিসেবে জাতীয় মহাসড়কে পাবনার একটি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার কাশিনাথপুরে মহিষাকোলায় ৪ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ২২ দশমিক ৬৮ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীরন রায়, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার আরজুমা আক্তার, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিমুল আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক, দৈনিক দেশবার্তা ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, জেলা তথ্য অফিসার সামিউল আলম, পাবনা বিদ্যুৎ বিভাগ (নেসকো) বিক্রয় ও বিপনন শাখার নির্বাহী প্রকৌশলী মাজেদুল হক মিঠুন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহসান ভুইয়া সহ প্রশাসনিক ও সরকারী কর্মকর্তা সহ স্থানীয় বিশিষ্টজনেরা।





