এস এম আলম, ২৪ সেপ্টেম্বর : পাবনা ৪ উপনির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মো: নুরুজ্জামান বিশ্বাস এর সমর্থনে অনুষ্ঠিত হয়েছে পথসভা । বিকেলে পাবনা ঈশ্বরদী উপজেলা মাহবুব আহম্মদ খান স্মৃতিমঞ্চে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সম্মানিত অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরদী পৌর শাখার সভাপতি আলহাজ্জ¦ আবুল কালাম আজাদ মিন্টু’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মো: নুরুজ্জামান বিশ্বাস ,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ্ব নায়েব আলী বিশ্বাস , সাধারন সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল ,পাবনা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহজাবিন শিরিন পিয়া সহ বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরদী পৌর শাখার নের্তূৃবৃন্দ।

পথসভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ মোশারফফ হোসেন , আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম , পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামীলীগ এর উপ প্রচার সম্পাদক হাজী শরীফ ,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনি, শাকিবুৃর রহমান শরীফ কনক সহ বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরদী পৌর শাখার আওয়ামীলীগের নের্তূৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরদী পৌর শাখার সাধারন সম্পাদক ইছাহক আলী মালিথা।
