এস এম আলম, ৪ ডিসেম্বর : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু বলেছেন, মাদক মুক্ত পাবনা জেলা গড়ার পাশপাশি জেলার সামগ্রীক উন্নয়নে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভবে কাজ করতে হবে। তিনি আজ পাবনা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে একথা বলেন। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, ১ মিনিট নিরবতা পালন ও শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দুদকের সাবেক কমিশনার ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন চুপ্পু,স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, বিশিষ্ট সমাজ সেবক মুস্তাক আহমেদ সুইট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান। এর আগে জেলা পরিষদ চত্বরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।











