Homeজেলা সংবাদপাবনায় ঐতিহাসিক ৭ই মার্চ, ৮ই মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ...

পাবনায় ঐতিহাসিক ৭ই মার্চ, ৮ই মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এস এম আলম, ২২ ফেব্রুয়ারি: পাবনায় ঐতিহাসিক ৭ই মার্চ, ৮ই মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ডি এম হাসিবুল বেনজীর, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফ আহম্মেদ। সভায় অংশ নেন মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। সভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments