এস এম আলম, ২৬ ফেব্রুয়ারি: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাননৈক্য না হলে অংশগ্রহনমুলক নির্বাচন কঠিন হবে। তিনি বলেন একটি অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের জন্য সকল দলের অংশগ্রহন প্রয়োজন। সকালে পাবনার সুগারক্রপস গবেষনা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, চ্যালেঞ্জসমুহ এবং উত্তরনের উপায় নিয়ে এ ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী এক কর্মশালায় তিনি প্রধান অতিথির ভাষনে বলেন, ইভিএমে কোন ত্রুটি নেই , ত্রুটি এটি ব্যবহারের ক্ষেত্রে। রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এর সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য দেন নির্বাচন কমিশনের সচিব মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

